Tawfik
১২ অক্টোবর ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধোবাউড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সাতটি ইউনিয়নে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়ে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিতর্কিত নিয়োগ বাতিল, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগের দাবি জানিয়েছেন একদল আবেদনকারী ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

এ দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গামারীতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুস শহীদ, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ইয়াসিন আরাফাত ও আসলাম মিয়া আরিফ বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে যোগ্যতা, ব্যবসায়িক অভিজ্ঞতা ও স্বচ্ছতার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তাঁদের দাবি, সাতটি ইউনিয়নে নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের মাধ্যমে পছন্দের ব্যক্তিদের নির্বাচিত করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সার ও কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত প্রকৃত ব্যবসায়ী, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এবং বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কেউ কেউ বঞ্চিত হয়েছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে বহিষ্কৃত বিএনপির নেতা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সার কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। তাই এ খাতে ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা ও প্রকৃত ব্যবসায়িক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-ধোবাউড়া উপজেলার সাতটি ইউনিয়নে সার ডিলার নিয়োগের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা, অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল, যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ এবং অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

বক্তারা বলেন, আমরা কোনো অনিয়মতান্ত্রিক নিয়োগ চাই না। কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের নিয়োগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। অনিয়ম প্রমাণিত হলে তা বাতিল করতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইনের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, বিধি মোতাবেক যাচাই-বাছাই করে তিনজনের নাম জেলা কমিটিতে পাঠানো হয়েছে। চূড়ান্ত তালিকা জেলা কমিটি পাঠিয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

১

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

২

বিশ্ব ব্যর্থতা দিবস আজ

৩

আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন

৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী

৫

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭

৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি

৮

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

৯

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

১০

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

১১

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

১২

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজি শিক্ষক মাত্র দুজন, ভরসা কোচিং

১৩

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

১৬

কিশোরগঞ্জের জলমহলে অভিযান, বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

১৭

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

১৮

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

১৯

ফুলবাড়িয়ার বিল্লাল হোসেনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস❮পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে❮বিশ্ব ব্যর্থতা দিবস আজ❮আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন❮ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী❮প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার❮কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি❮ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার