Tawfik
১২ অক্টোবর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেল ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ৬২১ জন।

রোববার (১১ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।

মৃত যুবকের নাম সাইফ (২৬)। তিনি জামালপুর সদর এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। তবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।

মৃত সাইফ জামালপুর সদর এলাকার হজরত আলীর ছেলে। তিনি ১০ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। পরদিন ১১ অক্টোবর সকাল ৬টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের দেওয়া প্রাথমিক তথ্যে, ডেঙ্গুজনিত শক সিনড্রোমের কারণে অপরিবর্তনীয় হৃদ্‌যন্ত্র ও শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৩৭ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১৭ জন শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির পাশাপাশি অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সতর্ক থাকতে হবে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৬২১ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকেরা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার ওপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

১

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

২

বিশ্ব ব্যর্থতা দিবস আজ

৩

আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন

৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী

৫

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭

৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি

৮

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

৯

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

১০

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

১১

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

১২

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজি শিক্ষক মাত্র দুজন, ভরসা কোচিং

১৩

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

১৬

কিশোরগঞ্জের জলমহলে অভিযান, বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

১৭

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

১৮

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

১৯

ফুলবাড়িয়ার বিল্লাল হোসেনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস❮পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে❮বিশ্ব ব্যর্থতা দিবস আজ❮আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন❮ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী❮প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার❮কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি❮ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার