ময়মনসিংহে ট্রেনের দরজায় টিকটক করতে গিয়ে কিশোরী আহত

5

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে আনিতা (১৯) নামে এক কিশোরী আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই গোলাম কিবরিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁওয়ে প্রবেশের আগে আনিতা চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন এবং পা বাইরে বের করে ভিডিও (টিকটক) ধারণ করছিলেন। এ সময় বাইরে থাকা কোনো বস্তুর সঙ্গে আঘাত লেগে তিনি আহত হন।

পরে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

রেলওয়ে পুলিশ যাত্রীদের চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ আচরণ না করার আহ্বান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here