Monday, April 13, 2026
spot_img
Home ময়মনসিংহ বিএনপি নেতার ট্রাফিক পুলিশের মাঝে ইফতার বিতরণ

বিএনপি নেতার ট্রাফিক পুলিশের মাঝে ইফতার বিতরণ

15
media image
ছবি

নিজস্ব সংবাদদাতা : রমাদান মাসে আল্লাহর বিশেষ নিয়ামত হিসেবে সিয়াম পালন ও মানুষের কল্যাণে মনোনিবেশ করেছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. এম এ হান্নান খান। তিনি গত ৩ মার্চ ময়মনসিংহ নগরীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ করেছেন।

ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় টাউন হল, নতুন বাজার, বাতিরকলা ও আশপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে। এ সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা খাবার গ্রহণ করে এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এড. এম এ হান্নান খান বলেন, রমজান মাসে ট্রাফিক ভাইরা সারাদিন রোদ-ধুলোয় দাঁড়িয়ে শহরের চলাচল নিরাপদ রাখতে যে পরিশ্রম করেন, সেই নীরব শ্রমের প্রতি সামান্য সম্মান জানাতেই আজকের এই উদ্যোগ। আল্লাহ তাঁদের কবুল করুন ও হেফাজত করুন।

স্থানীয় পথচারী ও এলাকার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, নেতৃত্বস্থানীয় এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। উল্লেখ্য, এ বিএনপি নেতা বিভিন্ন সময়ে মানবতার কল্যাণে নানা উদ্যোগে এগিয়ে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here