Author
১৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জে মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও শিক্ষা বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম রতন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বারিন কার্ণায়েন এবং মৎস্যজীবীদের পক্ষে হাবিবুর রহমান দোহা ও অজিত সরকারসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। এবারের মৎস্য পক্ষের স্লোগান ছিল—‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

আলোচনা সভায় বক্তারা হাওরাঞ্চলে মাছের উৎপাদন বাড়াতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেআইনি জালের ব্যবহার বন্ধে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের জলজ সম্পদ রক্ষা ও মাছের প্রজনন নিশ্চিত করা গেলে স্থানীয় অর্থনীতি ও মৎস্যজীবীদের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবী ও স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।

মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা শেষে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতে কয়েকজন মৎস্যজীবীকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। আয়োজকদের কাছ থেকে হাবিবুর রহমান দোহা, আব্দুল আউয়াল ও অজিত সরকার পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি