Author
১৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে জুলাইযোদ্ধা আয়াসকে অপহরণের চেষ্টার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আলোচিত জুলাইযোদ্ধা আ ন ম আয়াসকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। রোববার (১৬ আগস্ট) বিকেলে ত্রিশাল-ফুলবাড়িয়া সড়কের একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি তার।

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি আয়াস। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে লিখিত অভিযোগ করতে বললেও তিনি তা করেননি।

আয়াস জানান, সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনার পর ময়মনসিংহ থেকে তাকে হুমকি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে তিনি ত্রিশালে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। ত্রিশাল-ফুলবাড়িয়া সড়কের একটি নির্জন এলাকায় থাকাকালে দুর্বৃত্তরা পিস্তল দিয়ে তার মাথায় আঘাত করে।

আয়াসের দাবি, আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে নিজেকে একটি মাইক্রোবাসের ভেতর দেখতে পান। তখন গাড়িতে আর কেউ ছিল না। পরে তিনি ভালুকার একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।

আয়াস আরও বলেন, ‘সম্প্রতি আমার ওপর আরও কিছু হুমকির অভিযোগ রয়েছে। সব মিলিয়ে আমি সোমবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করব। সে কারণে ভালুকা বা ত্রিশাল থানায় কোনো লিখিত অভিযোগ করিনি।’

তিনি জানান, বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং ঘোরাঘুরির জন্য বের হয়েছেন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যার আগে তিনি ভালুকা থানায় আসেন। পরে আমার কাছে নিজেকে অপহরণের চেষ্টার বর্ণনা দেন। তাকে লিখিত অভিযোগ করতে বলেছিলাম। তবে তিনি কোনো অভিযোগ করেননি।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়