Hasan
২১ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আজিম সরকার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ের পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. আজিম সরকার গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক মো. আজমল সরকারের চাচাতো ছোট ভাই।

দুর্ঘটনায় আহত অপর দুই যুবক হলেন মো. রিফাত (২৬) ও মো. আলমগীর (২৪)। তাঁরা উপজেলার চরআলগী ইউনিয়নের বাসিন্দা এবং মো. নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। এ সময় প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহত তিন যুবককে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মো. আজিম সরকারের মৃত্যু হয় বলে চিকিৎসক নিশ্চিত করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লাবিবা হক জানান, মো. আজিম সরকারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আহত মো. রিফাত ও মো. আলমগীরের অবস্থা বিবেচনায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার পুলিশ। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি

১

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা

২

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

৩

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

৫

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৬

কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি

৭

‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি

৮

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল

৯

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

১১

হালুয়াঘাট সীমান্তে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা

১২

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল | জাতীয়

১৩

অগ্নি সন্ত্রাসীদের জায়গা এদেশে হবে না: নিকলীতে শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি

১৪

বাজিতপুর নিকলীতে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা

১৫

নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ | জাতীয়

১৬

ভালুকায় শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

১৭

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে বারহাট্টার প্রাথমিক শিক্ষা কার্যক্রম

১৮

ময়মনসিংহে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০
শিরোনামঃ
❮সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ❮খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান❮হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর❮ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক❮কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি❮‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি❮দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার