Hasan
২১ নভেম্বর ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে বারহাট্টার প্রাথমিক শিক্ষা কার্যক্রম

জনবল সংকটে নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রমের এখন বেহাল অবস্থা।প্রধান শিক্ষক সংকটের পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে কর্মকর্তা-কর্মচারীর স্বল্পতা। ফলে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলছে অনেকটা জোড়াতালি দিয়ে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০৯টি। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ১০৯টি থাকলেও শূন্য রয়েছে ৬১টি পদ। অর্থাৎ অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক। অন্যদিকে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৫৫৮টি, যার মধ্যে শূন্য রয়েছে ২২টি। ফলে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়গুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

শুধু বিদ্যালয় পর্যায়েই নয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে তীব্র জনবল সংকট। অফিসটিতে ৪ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র দুইজন। অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) শিউলি দাস যোগদানের পর থেকেই প্রেষণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিজি অফিস) দায়িত্ব পালন করছেন। এতে বারহাট্টা উপজেলায় নতুন করে শিক্ষা কর্মকর্তা পদায়ন করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

এদিকে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হককে অতিরিক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বও পালন করতে হচ্ছে। অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে তাঁকে হিমশিম খেতে হচ্ছে বলে জানা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী কাঠামোতেও রয়েছে ঘাটতি। অফিসে মোট পাঁচজন কর্মচারী থাকার কথা থাকলেও হিসাব সহকারী ও উচ্চমান সহকারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া অফিস সহকারীর দুটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন। সীমিত সংখ্যক জনবল দিয়ে অতিরিক্ত দায়িত্ব সামলে কোনোমতে চলছে অফিসের দৈনন্দিন কার্যক্রম।

বারহাট্টায় কর্মরত বেশ কয়েকজন সহকারী শিক্ষক জানান, উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট, সহকারী শিক্ষকের শূন্য পদ এবং উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীর ঘাটতি সব মিলিয়ে বারহাট্টার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ এবং প্রেষণে থাকা কর্মকর্তাকে নিয়মিত দায়িত্বে ফিরিয়ে এনে নতুন কর্মকর্তা পদায়ন করা জরুরি বলে দাবী তাদের।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউল হক বলেন, আমি কি যে চাপে আছি বলে বুঝাতে পারব না। সব কাজের চাপ আমার একা সামলাতে হয়। আমার নিজেরও দাবী বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পর্যাপ্ত জনবল দেওয়া হোক।

নেত্রকোনা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মাহবুব জামানের সাথে কথা বললে তিনি বলেন, এটা আসলে আমাদের কিছু করার নেই। কারণ উপরে মহল থেকে তাকে এভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। একজন টিও’র অভাবে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তাই একজন টিও থাকলে প্রশাসনিক কার্যক্রম আরো শক্তিশালী হয়ে ওঠে। আমরাও চাই স্থায়ী একজন টিও বারহাট্টা উপজেলায় দেওয়া হোক।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি

১

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা

২

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

৩

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

৫

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৬

কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি

৭

‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি

৮

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল

৯

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

১১

হালুয়াঘাট সীমান্তে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা

১২

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল | জাতীয়

১৩

অগ্নি সন্ত্রাসীদের জায়গা এদেশে হবে না: নিকলীতে শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি

১৪

বাজিতপুর নিকলীতে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা

১৫

নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ | জাতীয়

১৬

ভালুকায় শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

১৭

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে বারহাট্টার প্রাথমিক শিক্ষা কার্যক্রম

১৮

ময়মনসিংহে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০
শিরোনামঃ
❮সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ❮খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান❮হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর❮ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক❮কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি❮‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি❮দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার