Hasan
২১ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ | জাতীয়

নেত্রকোণা, ২০ নভেম্বর, ২০২৬ (বাসস) : নেত্রকোণাসহ সারাদেশে সহিংসতা, অগ্নিসন্ত্রাস এবং ইসলামও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জেলায় আজ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নেত্রকোণা’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহীম রুহীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

প্রধান অতিথি’র বক্তব্যে ডা. আনোয়ারুল হক বলেন, ‘জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন,‘বিএনপি আগামী ৫ বছর সরকারেও থাকবে, রাজপথেও থাকবে। জনগণের অধিকার ও জানমাল রক্ষায় বিএনপি গত ১৭ বছর রাজপথ ছেড়ে যায়নি, যাবেও না।’

ডা. আনোয়ারুল হক আরও বলেন, ‘যারা নেত্রকোণাকে গোপালগঞ্জ বানানোর স্বপ্ন দেখছেন, তারা সাবধান হয়ে যান। নেত্রকোণার মাটিতে কোনো ধরণের সন্ত্রাস কিংবা অন্যায়ের রাজনীতি বরদাশত করা হবে না। জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই।’

সভাপতির বক্তব্যে গাজী আব্দুর রহীম রুহী বলেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন থেকে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-খেলাফত আন্দোলনের জেলা আমির মুফতি আব্দুল বারী, জেপি নেতা অ্যাড. মাহফুজুল হক, জমিয়ত নেতা মো. আবুল বাসার, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আবু সায়েম খান, জাতীয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা রতন সরকার, এনসিপি নেতা শুভ, খেলাফত মজলিস নেতা জাকির হোসাইন, ইব্রাহিম খলিল ও মোহাম্মদ জাকির হোসাইন।

বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি

১

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা

২

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

৩

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

৫

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৬

কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি

৭

‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি

৮

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল

৯

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

১১

হালুয়াঘাট সীমান্তে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা

১২

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল | জাতীয়

১৩

অগ্নি সন্ত্রাসীদের জায়গা এদেশে হবে না: নিকলীতে শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি

১৪

বাজিতপুর নিকলীতে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা

১৫

নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ | জাতীয়

১৬

ভালুকায় শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

১৭

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে বারহাট্টার প্রাথমিক শিক্ষা কার্যক্রম

১৮

ময়মনসিংহে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০
শিরোনামঃ
❮সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ❮খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান❮হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর❮ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক❮কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি❮‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি❮দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার