Hasan
২১ নভেম্বর ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান মন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে প্রথমে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপ্রধান শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়। রীতি অনুযায়ী বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর তিনি শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

এর আগে, রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

প্রধান মন্ত্রী তারেক রহমান ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালায়। দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করবেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি

১

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা

২

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

৩

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

৫

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৬

কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি

৭

‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি

৮

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল

৯

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

১১

হালুয়াঘাট সীমান্তে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা

১২

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল | জাতীয়

১৩

অগ্নি সন্ত্রাসীদের জায়গা এদেশে হবে না: নিকলীতে শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি

১৪

বাজিতপুর নিকলীতে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা

১৫

নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ | জাতীয়

১৬

ভালুকায় শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

১৭

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে বারহাট্টার প্রাথমিক শিক্ষা কার্যক্রম

১৮

ময়মনসিংহে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০
শিরোনামঃ
❮সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ❮খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান❮হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর❮ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক❮কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি❮‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি❮দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার