নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে নগরীর সুতিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে ট্রেনের কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন