অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ভালুকা মহিলা কলেজের স্থায়ী ক্যাম্পাসে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভান্ডাব এলাকায় কলেজ প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক ড. মো. আতিকুল ইসলাম পাঠান সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, মজিবুর রহমান মজু, গুলজার হোসেন, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী রিয়াদ পাঠান, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মাহাবুব মোল্লা, প্রভাষক হাবিবুর রহমান পাঠানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগকে কলেজের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা নতুন ভবনের নির্মাণকাজের সফলতা কামনা করেন।
মন্তব্য করুন