Author
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে চিকিৎসককে ছুরিকাঘাত; গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় প্রধান অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের নারায়নপুর মহল্লার পুরাতন হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে জেলা পুলিশের ফেসবুক পেইজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালায় ছিনতাইকারী আরাফাত। এতে তিনি গুরুতর আহত হন।

পরে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে পুরাতন হাসপাতাল গেট এলাকা থেকে আরাফাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন অপরাধে জড়িত থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে আরাফাত। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র বলেন, ‘তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী

বাকৃবি অফিসার পরিষদের নেতৃত্বে গোলাপ-শাহাদাত

শেরপুরে আগুনে সর্বস্ব হারাল ২ পরিবার

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’

অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন

নেত্রকোনায় সরকারি চাল জব্দের মামলায় প্রধান আসামি কারাগারে

লাখপতির অফারে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লাপাত্তা ভুয়া এনজিও

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

১০

ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

১১

২১ দিন ধরে একঘরে ২০ সদস্যের পরিবার ।। কেউ যোগাযোগ করলেই ১০ হাজার টাকা জরিমানা

১২

ছেলে হত্যাকারীদের বিচার চাইলেন মা, মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি!

১৩

স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রেমিককে কুপিয়ে জখম করলেন স্বামী

১৪

চাকরির প্রলোভনে হোটেলে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা বিধবা

১৫

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন ২ লাখ টাকা পচে টুকরো টুকরো

১৬

‌‘এয়ারপোর্টে আইসো’ ছেলের শেষ ফোন, এখন মরদেহের অপেক্ষায় বাবা

১৭

ভাবিকে কুপিয়ে হত্যায় মৃত্যুদণ্ড, কারাগারেই মৃত্যু আজহারুলের

১৮

নিখোঁজের ২৫ দিন পর তরুণের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

১৯

বাকৃবি শিক্ষার্থীর উদ্যোগ ।। এক ওয়েবসাইটেই মিলবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব তথ্য

২০
শিরোনামঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভীবাকৃবি অফিসার পরিষদের নেতৃত্বে গোলাপ-শাহাদাতশেরপুরে আগুনে সর্বস্ব হারাল ২ পরিবারসৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগআধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেননেত্রকোনায় সরকারি চাল জব্দের মামলায় প্রধান আসামি কারাগারেলাখপতির অফারে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লাপাত্তা ভুয়া এনজিওবাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার