Author
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে সামরিক অভিযান চলাকালীন একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি ক্রীড়া স্থাপনায় হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে যুক্তিসঙ্গত প্রমাণ পেয়েছে জাতিসংঘ।  এদিকে জাতিসংঘের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ।

জাতিসংঘের একটি মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো দুটি মার্কিন হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার ‘যুক্তিসংগত কারণ’ রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে গঠিত একটি তথ্য অনুসন্ধানী মিশন বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, যুদ্ধের প্রথম দিন ইরানে চালানো দুটি মার্কিন বিমান হামলায় অন্তত ১৭৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ স্কুলে চালানো হামলাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৬৮ জন নিহত হন, যাদের বেশির ভাগই শিশু।

জাতিসংঘের তদন্তে বলা হয়েছে, স্কুলটি হামলার ‘অনিচ্ছাকৃত ক্ষয়ক্ষতির’ শিকার হয়নি; বরং সেটিই ছিল হামলার উদ্দেশ্যপ্রণোদিত লক্ষ্য। এ কারণে হামলাটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে জাতিসংঘের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ। মুখপাত্র আনা কেলি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সমালোচনা করে বলেন, কয়েক দশক ধরে সংস্থাটি মানবাধিকার বিষয়ে কার্যকর কিছু করতে পারেনি এবং ‘অগুরুত্বপূর্ণ কথাবার্তা’ বলেছে।

তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতে একমাত্র ইরানি সরকারই যুদ্ধাপরাধ করেছে।

এদিকে স্কুলে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনো কোনো দায় স্বীকার করেনি। পাশাপাশি এ ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তদন্ত প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতি,বালু পাথর সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি সরকারঃ মন্ত্রী আবদুল আউয়াল পিন্টু

১

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে

২

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

৩

প্রধান মন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন

৪

মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

৫

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

৬

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

৭

সৌদি বিমানবন্দরে হামলায় ট্রাম্পের ক্ষোভ, যুদ্ধে যোগদানের ইঙ্গিত

৮

শেরপুর-নালিতাবাড়ী সড়ক: ‘দেখার কি কেউ নাই?’

৯

বনমন্ত্রীর অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট, বিব্রত অতিথিরা

১০

৫৫ বছরেও সোমেশ্বরীতে সেতু হয়নি, দুর্ভোগে ১৫ হাজার মানুষ

১১

বন্যহাতির নিরাপদ করিডোর চালু হবে শেরপুরের গারো পাহাড়ে: পরিবেশমন্ত্রী

১২

দুর্গাপুর সীমান্তে পাচারকারীসহ আটক ৩

১৩

কাজে ব্যস্ত পরিবারের লোকজন, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

১৪

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় ছাত্রদল নেতা খোকা গ্রেপ্তার

১৫

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

১৬

ধোবাউড়ায় ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

১৭

নান্দাইলে দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রীর

১৮

প্রধানমন্ত্রীর নির্দেশে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী

১৯

বিষ খাইয়ে শিশু হত্যার অভিযোগ, আদালতে সৎ মায়ের স্বীকারোক্তি

২০
শিরোনামঃ
❮হাতি,বালু পাথর সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি সরকারঃ মন্ত্রী আবদুল আউয়াল পিন্টু❮বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে❮রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক❮প্রধান মন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন❮মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু❮রিয়াদে বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২❮ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক❮সৌদি বিমানবন্দরে হামলায় ট্রাম্পের ক্ষোভ, যুদ্ধে যোগদানের ইঙ্গিত❮শেরপুর-নালিতাবাড়ী সড়ক: ‘দেখার কি কেউ নাই?’❮বনমন্ত্রীর অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট, বিব্রত অতিথিরা