Author
২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম পাবিয়াজুরী ও গোরকপুর এলাকায় এ ঝড় হয়। একই সময়ে পাশের শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও মাথাফাটা এলাকাতেও ঝড়ের প্রভাব পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভোরে প্রথমে আকাশে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। এরপর ঝড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে আকস্মিক তীব্র ঝড়ে অনেক গাছ উপড়ে পড়ে এবং ঘরের টিনের চালা উড়ে যায়। স্থানীয়দের কেউ কেউ জানান, তীব্র ঝড়টি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল।

পশ্চিম পাবিয়াজুরী ও গোরকপুর এলাকায় অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কোথাও বসতঘরের চালা উড়ে গেছে, কোথাও ঘর ও গোয়ালঘরের অংশবিশেষ ভেঙে পড়েছে। বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচলও ব্যাহত হচ্ছে।

ঝড়ে ক্ষতিগ্রস্তদের একজন গোরকপুর উত্তরপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম। তাঁর বসতঘর ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের টিনের চালা উড়ে গিয়ে প্রায় ১০০ গজ দূরে পড়ে বলে তিনি জানান।

শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিনি এক চোখে দৃষ্টিহীন এবং অটোরিকশা চালিয়ে সংসার চালান। অনেক কষ্ট করে নতুন ভিটায় ঘর তৈরি করেছিলেন। কিন্তু আকস্মিক ঝড়ে ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন। তাঁর বিদ্যুতের মিটারও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

ঝড়ে গোরকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও ক্ষতি হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি গাছ ভেঙে পড়েছে বলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান।

ঝড়ে বিভিন্ন ধরনের গাছপালা ও সবজিরও ক্ষতি হয়েছে। পশ্চিম পাবিয়াজুরীর সুমন চেয়ারম্যানের বাড়ি থেকে গোরকপুর সড়কসহ বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়রা গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছেন।

গোরকপুর এলাকায় তিনটি ট্রান্সফরমার ও কয়েকটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ঝড়ের পর থেকে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

ধুরাইল ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, দুই গ্রামে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি মনে করছেন। তবে ক্ষয়ক্ষতির সরকারি হিসাব এখনো পাওয়া যায়নি।

ঝড়ের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেলের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি প্রশাসন অবগত হয়েছে। একটি দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করবে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

১

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

২

বিশ্ব ব্যর্থতা দিবস আজ

৩

আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন

৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী

৫

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭

৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি

৮

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

৯

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

১০

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

১১

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

১২

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজি শিক্ষক মাত্র দুজন, ভরসা কোচিং

১৩

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

১৬

কিশোরগঞ্জের জলমহলে অভিযান, বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

১৭

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

১৮

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

১৯

ফুলবাড়িয়ার বিল্লাল হোসেনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস❮পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে❮বিশ্ব ব্যর্থতা দিবস আজ❮আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন❮ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী❮প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার❮কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি❮ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার