Editor
৭ অক্টোবর ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বছরের শুরুতেই বাংলাদেশে আসতে পারেন নেইমার!

ফুটবলের ইতিহাস বিবেচনায় নিলে সবচেয়ে সফল দলের নাম ব্রাজিল। ঐতিহ্যে সমৃদ্ধ সেলেসাওদের সমর্থক আছে দুনিয়া জুড়েই। বাংলাদেশেও সংখ্যাটা কম নয়। ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো আসরে প্রিয় দলকে সমর্থনে হলুদ জার্সির মেলা দেখলেই যা বোঝা যায়।

নেইমার-ভিনিসিয়ুসদের টিভি পর্দায় দেখেই তৃপ্তির ঢেঁকুর তোলেন এ দেশের সমর্থকরা। কত ভক্তের ইচ্ছা থাকে, একবারের মতো প্রিয় তারকাকে খালি চোখে দেখার। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের ফুটবল সমর্থকদের জন্য নেইমারদের সামনে থেকে দেখার ইচ্ছা পূরণ করতে খরচ করতে হয় বড় অঙ্কের টাকা। তাই ইচ্ছা থাকলেও সিংহভাগ ভক্তের সেটা অপূর্ণই থেকে যায়।

নেইমারের বাংলাদেশি ভক্তদের জন্য এবার সুখবর দিয়েছেন রবিন মিয়া। বাংলাদেশি বংশদ্ভূত রবিন সম্পর্কে নেইমারের বন্ধু। লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। রবিন জানিয়েছেন, ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন। আগামী বছরের শুরুর দিকেই আসতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।

এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন। দুটি সফরই জন্ম দিয়েছিল বিতর্কের। নেইমারের বেলায় যেন এমনটি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন। ভক্তদের প্রাধান্য দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হবে।

তিনি বলেন, আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

৩

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

৪

ভালুকায় ৬৮ মণ্ডপে দুর্গাপূজা, সীমান্তে বাড়তি নিরাপত্তা

৫

নালিতাবাড়ীতে ইয়াবাসহ চারজন আটক

৬

ইটনায় এনসিপির দুই নেতা স্থায়ী বহিষ্কার

৭

ড্রাম বিস্ফোরণে কেঁপে উঠল তাড়াইল উপজেলা চত্বর

৮

দুর্গাপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময়

৯

মদনে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

কলমাকান্দায় আবারও ২ রোহিঙ্গার এনআইডি তৈরি

১২

টিফিনের সময় স্কুলের পাশে বজ্রপাত, ৭ শিক্ষার্থী আহত

১৩

৩৯ বিজিবির অভিযানে শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

১৪

ভোজ্যতেলে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে কিশোরগঞ্জে সভা

১৫

নান্দাইলে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

১৭

মুক্তাগাছায় জেলা পরিষদের প্রকল্পের চেক বিতরণ

১৮

ফ্যামিলি কার্ডের টিপসই দিয়ে কাবিননামা তৈরির অভিযোগ

১৯

ময়মনসিংহে যুবককে গুম করে চাঁদা দাবি, এসআইয়ের বিরুদ্ধে মামলা

২০
শিরোনামঃ