Hasan
২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে উজবেকিস্তান গেছে আল নাসর। তবে দলের সঙ্গে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো। আজ রাতে তাশখন্দে স্বাগতিক দেশটির ক্লাব পাকতাকোরের বিপক্ষে ম্যাচে পর্তুগিজ মহাতারকাকে ছাড়াই খেলতে হবে আল নাসরকে।

রোনালদো ছাড়াও স্কোয়াডে রাখা হয়নি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকে। কোচ আঙ্গে পোস্তেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের ধকল বিবেচনায় এই তিন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে নিরাপত্তাশঙ্কার কারণেই পর্তুগিজ মহাতারকাকে তাশখন্দে নেওয়া হয়নি বলে জানিয়েছে ইএসপিএন।

 

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের ক্লাব আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। পরে ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এর আগে গত ১২ অক্টোবর রিয়াদে আল নাসরের একটি ম্যাচও ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়তে পারে আগামী বছরের এশিয়ান কাপ আয়োজনেও। ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হওয়ার কথা টুর্নামেন্টটির।

 

দল বিদেশে গেলেও রোনালদোকে থাকতে হচ্ছে সৌদি আরবেআল নাসর

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুয়েনাসা মিয়ামোতো নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে টুর্নামেন্ট আয়োজন সহজ হবে না। তবে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, নভেম্বরের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২৮ সালে আয়োজনেরও সুযোগ রয়েছে।

 

 

এদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগের পশ্চিম অঞ্চলের পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে নেই আল নাসর। পাঁচ সৌদি ক্লাবের মধ্যে তাদের অবস্থান সবার নিচে, নবম। প্রথম এশিয়ান শিরোপার লক্ষ্যে থাকা দলটির জন্য তাই পাকতাকোরের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ।

গত বৃহস্পতিবার আল খুলুদের বিপক্ষে হ্যাটট্রিক করে এক হাজার গোলের আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো। দলে আরেকটি ম্যাচ খেলতে নামলেও ৯৮৫ গোল নিয়ে আপাতত রিয়াদেই অবস্থান করতে হচ্ছে তাঁকে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হতাশা কাটাতে ইসলামের পাচ আমল

১

ঢাকায় পাসের হার ৭৯%, মানিকগঞ্জে ৩৮%, এইচএসসির ফলে শহর-গ্রামে বড় বৈষম্য

২

রাতজাগা ও সকালে ক্লান্তির সঙ্গে বিষণ্নতার নতুন ধরনের সম্পর্ক খুঁজে পেলেন বিজ্ঞানীরা?

৩

সিলেটে তৌসিফ, সাফা ও টয়ার ঘোরাঘুরির গল্প

৪

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো

৫

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের

৬

ইরানের পিকঅ্যাক্সে হামলার ইঙ্গিত ট্রাম্পের

৭

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি

৮

দেশের বাজারে কমলো সোনার দাম

৯

নতুন পে স্কেলে বেতন

১০

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে

১১

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান মন্ত্রীর

১২

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১৩

খালিয়াজুরীতে জলমহালে মাছ ধরায় জরিমানা

১৪

শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন

১৫

নেত্রকোনায় শিশু জান্নাতুল হত্যা: তদন্ত স্থবির, আসামিদের ‘হুমকি’র মুখে পরিবার

১৬

স্বাবলম্বী যুবসমাজ গড়ার প্রত্যয়ে জাতীয় যুব দিবস উদযাপন

১৭

নেত্রকোনায় অক্টোবরে ১ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

১৮

নেত্রকোনায় ধানক্ষেত থেকে খণ্ডিত লাশ উদ্ধার

১৯

হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

২০
শিরোনামঃ