Hasan
২ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

গত ৩০ অক্টোবর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ বার এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হতাশা কাটাতে ইসলামের পাচ আমল

১

ঢাকায় পাসের হার ৭৯%, মানিকগঞ্জে ৩৮%, এইচএসসির ফলে শহর-গ্রামে বড় বৈষম্য

২

রাতজাগা ও সকালে ক্লান্তির সঙ্গে বিষণ্নতার নতুন ধরনের সম্পর্ক খুঁজে পেলেন বিজ্ঞানীরা?

৩

সিলেটে তৌসিফ, সাফা ও টয়ার ঘোরাঘুরির গল্প

৪

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো

৫

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের

৬

ইরানের পিকঅ্যাক্সে হামলার ইঙ্গিত ট্রাম্পের

৭

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি

৮

দেশের বাজারে কমলো সোনার দাম

৯

নতুন পে স্কেলে বেতন

১০

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে

১১

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান মন্ত্রীর

১২

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১৩

খালিয়াজুরীতে জলমহালে মাছ ধরায় জরিমানা

১৪

শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন

১৫

নেত্রকোনায় শিশু জান্নাতুল হত্যা: তদন্ত স্থবির, আসামিদের ‘হুমকি’র মুখে পরিবার

১৬

স্বাবলম্বী যুবসমাজ গড়ার প্রত্যয়ে জাতীয় যুব দিবস উদযাপন

১৭

নেত্রকোনায় অক্টোবরে ১ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

১৮

নেত্রকোনায় ধানক্ষেত থেকে খণ্ডিত লাশ উদ্ধার

১৯

হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

২০
শিরোনামঃ