Hasan
২ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান। তিনি শিক্ষকতার নিয়মিত দায়িত্বের পাশাপাশি আগামী দুই বছর অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

রবিবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তিনি।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে ১৫ অক্টোবর জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপাচার্যের নির্দেশক্রমে জারি করা আদেশ অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) পূর্বাহ্ন থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।

 

অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। অফিস আদেশে বিদায়ী ডিনকে নবনিযুক্ত ডিনের কাছে দায়িত্ব হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী, ডিন হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান মাসিক ৮ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন।

 

নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘ভেটেরিনারি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও। এ দায়িত্ব অর্পণ করায় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

তিনি আরও বলেন, ‘অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হতাশা কাটাতে ইসলামের পাচ আমল

১

ঢাকায় পাসের হার ৭৯%, মানিকগঞ্জে ৩৮%, এইচএসসির ফলে শহর-গ্রামে বড় বৈষম্য

২

রাতজাগা ও সকালে ক্লান্তির সঙ্গে বিষণ্নতার নতুন ধরনের সম্পর্ক খুঁজে পেলেন বিজ্ঞানীরা?

৩

সিলেটে তৌসিফ, সাফা ও টয়ার ঘোরাঘুরির গল্প

৪

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো

৫

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের

৬

ইরানের পিকঅ্যাক্সে হামলার ইঙ্গিত ট্রাম্পের

৭

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি

৮

দেশের বাজারে কমলো সোনার দাম

৯

নতুন পে স্কেলে বেতন

১০

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে

১১

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান মন্ত্রীর

১২

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১৩

খালিয়াজুরীতে জলমহালে মাছ ধরায় জরিমানা

১৪

শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন

১৫

নেত্রকোনায় শিশু জান্নাতুল হত্যা: তদন্ত স্থবির, আসামিদের ‘হুমকি’র মুখে পরিবার

১৬

স্বাবলম্বী যুবসমাজ গড়ার প্রত্যয়ে জাতীয় যুব দিবস উদযাপন

১৭

নেত্রকোনায় অক্টোবরে ১ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

১৮

নেত্রকোনায় ধানক্ষেত থেকে খণ্ডিত লাশ উদ্ধার

১৯

হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

২০
শিরোনামঃ