Author
২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামদানির আমলে আজ প্রথম নিউইয়র্কে যাচ্ছেন নেতানিয়াহু, কী হতে পারে সেখানে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা। এ জন্য তিনি নিউইয়র্ক সফর করবেন। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহু তাঁর ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে তীব্র ভাষায় আক্রমণ করতে পারেন।

নেতানিয়াহু ও মামদানির বিরোধ নতুন নয়। গাজায় ধ্বংসযজ্ঞ চালানোয় নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে আসছেন মামদানি। মেয়র এটাও বলেছেন, আন্তর্জাতিক আদালতের পরোয়ানা থাকায় নিউইয়র্কে নামলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। মেয়রের হুমকি মাথায় নিয়েই নিউইয়র্কে যাচ্ছেন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর এবং মেয়র মামদানির সঙ্গে এমন বিরোধের বিষয়টি এমন এক সময় সামনে এসেছে, যখন নেতানিয়াহু নিজ দেশেই চাপের মুখে রয়েছেন। জনপ্রিয়তা পড়তির দিকে তাঁর। কয়েক সপ্তাহ পরে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশঙ্কা রয়েছে, এতে হেরে যেতে পারেন নেতানিয়াহু।

নেতানিয়াহু নিউইয়র্ক সফরের বিষয়ে চলতি সপ্তাহে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিওতে তিনি সরাসরি মামদানির নাম উল্লেখ করে বলেন, ‘আমাদের বীর সেনাদের সত্য তুলে ধরতে’ এবং ‘আপনার সম্পর্কে সত্য বলতে’ নিউইয়র্কে যাচ্ছেন তিনি। তিনি মামদানির বিরুদ্ধে হামাসকে (ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী) সমর্থনের অভিযোগ করেন।নেতানিয়াহু যুদ্ধাপরাধের অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছেন। গত জানুয়ারিতে নিউইয়র্ক শহরের মেয়রের দায়িত্ব নেন মামদানি। এরপর এবারই প্রথম নিউইয়র্ক সফর করছেন নেতানিয়াহু। ইসরায়েলের ডানপন্থী সরকারের বিরোধীরা নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করছেন।

নির্বাচনী প্রচারের সময় মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুদ্ধাপরাধের অভিযোগ থাকা নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের মুখোমুখি হবেন। পরে অবশ্য মামদানি বলেন, এ ধরনের গ্রেপ্তারের আইনি ক্ষমতা মেয়রের নেই। মামদানি এ সপ্তাহে বলেন, নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী’।

নেতানিয়াহু যুদ্ধাপরাধের অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছেন। গত জানুয়ারিতে নিউইয়র্ক শহরের মেয়রের দায়িত্ব নেন মামদানি। এরপর এবারই প্রথম নিউইয়র্ক সফর করছেন নেতানিয়াহু। ইসরায়েলের ডানপন্থী সরকারের বিরোধীরা নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করছেন।

দীর্ঘদিন ধরে ইসরায়েলে ক্ষমতায় রয়েছেন নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপগুলোয় উঠে এসেছে, সপ্তাহ পাঁচেক পরের নির্বাচনে হেরে নেতানিয়াহু মসনদ হারাতে পারেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর প্রতি মানুষের রাগ আর ক্ষোভ বাড়ছে। দেশে–বিদেশে তুমুল সমালোচিত হচ্ছেন তিনি।

এর মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু। তবে তাঁর এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সূচি নির্ধারিত নেই।

ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেনের মতে, জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ অনেকটা নির্বাচনী প্রচারের সময় দেওয়া তাঁর বক্তব্যের মতো হতে পারে। তিনি বলেন, ‘তিনি (নেতানিয়াহু) এলে জাতিসংঘের উদ্দেশে কথা বলবেন না। তিনি কথা বলবেন ইসরায়েলের জনগণের উদ্দেশে।’

সাবেক এই কূটনীতিক আরও বলেন, ‘হয়তো তিনি (নেতানিয়াহু) ভাবছেন, তিনি মামদানি আর ইরানিদের আক্রমণ করে কথা বললে ভোট বেশি পেতে পারেন। যাঁরা এখনো সন্দিহান, তাঁকে নাকি গাদি আইজেনকোটকে ভোট দেবেন, তাঁরা নেতানিয়াহুর দিকেই ঝুঁকে পড়তে পারেন।’

উল্লেখ্য, গাদি আইজেনকোট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান। নির্বাচনে তিনি নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন।

দীর্ঘদিন ধরে ইসরায়েলে ক্ষমতায় রয়েছেন নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপগুলোয় উঠে এসেছে, সপ্তাহ পাঁচেক পরের নির্বাচনে হেরে নেতানিয়াহু মসনদ হারাতে পারেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর প্রতি মানুষের রাগ আর ক্ষোভ বাড়ছে। দেশে-বিদেশে তুমুল সমালোচিত হচ্ছেন তিনি।

নিউইয়র্কে খুব অল্প সময়ের জন্য সফর করবেন নেতানিয়াহু। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তাঁর শহরটিতে পৌঁছানোর কথা। বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়া শেষে আজই ফেরার কথা নেতানিয়াহুর।

নেতানিয়াহুকে বহনকারী উড়োজাহাজটি নিউইয়র্কে নামবে না বলে জানিয়েছে ইসরায়েলের একটি সংবাদমাধ্যম। কারণ, আশঙ্কা করা হচ্ছে, অবতরণের সঙ্গে সঙ্গে মেয়র মামদানি উড়োজাহাজটিকে বিমানবন্দর ছেড়ে যাওয়ার নির্দেশ দিতে পারেন।

ইয়েদিওথ আহরোনথ নামের ওই সংবাদমাধ্যম জানিয়েছে, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের পরিবর্তে নেতানিয়াহুর উড়োজাহাজ অবতরণ করতে পারে নিউজার্সি অঙ্গরাজ্যের কোনো সামরিক ঘাঁটি বা ওই অঙ্গরাজ্যের নিউআর্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতি,বালু পাথর সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি সরকারঃ মন্ত্রী আবদুল আউয়াল পিন্টু

১

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে

২

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

৩

প্রধান মন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন

৪

মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

৫

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

৬

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

৭

সৌদি বিমানবন্দরে হামলায় ট্রাম্পের ক্ষোভ, যুদ্ধে যোগদানের ইঙ্গিত

৮

শেরপুর-নালিতাবাড়ী সড়ক: ‘দেখার কি কেউ নাই?’

৯

বনমন্ত্রীর অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট, বিব্রত অতিথিরা

১০

৫৫ বছরেও সোমেশ্বরীতে সেতু হয়নি, দুর্ভোগে ১৫ হাজার মানুষ

১১

বন্যহাতির নিরাপদ করিডোর চালু হবে শেরপুরের গারো পাহাড়ে: পরিবেশমন্ত্রী

১২

দুর্গাপুর সীমান্তে পাচারকারীসহ আটক ৩

১৩

কাজে ব্যস্ত পরিবারের লোকজন, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

১৪

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় ছাত্রদল নেতা খোকা গ্রেপ্তার

১৫

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

১৬

ধোবাউড়ায় ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

১৭

নান্দাইলে দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রীর

১৮

প্রধানমন্ত্রীর নির্দেশে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী

১৯

বিষ খাইয়ে শিশু হত্যার অভিযোগ, আদালতে সৎ মায়ের স্বীকারোক্তি

২০
শিরোনামঃ
❮হাতি,বালু পাথর সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি সরকারঃ মন্ত্রী আবদুল আউয়াল পিন্টু❮বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে❮রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক❮প্রধান মন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন❮মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু❮রিয়াদে বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২❮ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক❮সৌদি বিমানবন্দরে হামলায় ট্রাম্পের ক্ষোভ, যুদ্ধে যোগদানের ইঙ্গিত❮শেরপুর-নালিতাবাড়ী সড়ক: ‘দেখার কি কেউ নাই?’❮বনমন্ত্রীর অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট, বিব্রত অতিথিরা