Author
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, নিউইয়র্কে বিএনপির আনন্দ ও স্বাগত মিছিল

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘ ভবনের বিপরীতে এক বিশাল স্বাগত ও আনন্দ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল থেকেই নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জাতিসংঘ ভবনের সামনে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও রঙ-বেরঙের পোস্টার হাতে নিয়ে তারা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

এ আনন্দ মিছিলে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ফ্লোরিডা, বোস্টন, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, শিকাগো, কানেকটিকাট, পেনসিলভানিয়া, জর্জিয়া, টেনেসি ও কানাডা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সরেজমিনে দেখা গেছে, পুরো কর্মসূচির সমন্বয় করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ও জিল্লুর রহমান জিল্লু এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা বাবুল, দক্ষিণের সম্পাদক মোহাম্মদ বদিউল আলম প্রমুখ।

3

এছাড়াও স্বাগত ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন— ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার, ক্যালিফোর্নিয়া স্টেট বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, বোস্টন বিএনপির সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম (বদরা সাইদ), ওয়াশিংটন বিএনপির সেক্রেটারি জাকির হোসেন, টেনেসি স্টেট বিএনপির সভাপতি ড. তরিকুল ইসলাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল চৌধুরী লিটনসহ অসংখ্য নেতাকর্মী।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। সেলিম রেজা বলেন, ‘বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাতৃভাষা বাংলায় ভাষণ দিয়েছেন। এতে আমরা গর্বিত ও আনন্দিত।’

ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার বলেন, ‘বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসীরা বৈঠক করে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরতে চান। কেননা, প্রবাসীরাও বাংলাদেশ নিয়ে ভালো চিন্তাভাবনা করেন।’

4

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমানের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, ‘বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে কূটনৈতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে তিনি বক্তব্য দিলেন। আশা করছি, জিয়া পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভাষণ দেবেন।’

উল্লেখ্য, নিউইয়র্ক সময় বিকেল সোয়া ৬টার দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত সময়ের ধারাবাহিকতা বজায় রেখে তিনি এবারও বাংলায় তার বক্তব্য তুলে ধরেন। প্রায় ১৫ মিনিটেরও বেশি সময়ের এই বক্তব্যে তিনি একটি নতুন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট রূপরেখা ও পরিকল্পনা প্রকাশ করেন। একইসঙ্গে বিশ্বজুড়ে যুদ্ধ-বিগ্রহ বন্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

১

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

২

বিশ্ব ব্যর্থতা দিবস আজ

৩

আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন

৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী

৫

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭

৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি

৮

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

৯

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

১০

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

১১

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

১২

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজি শিক্ষক মাত্র দুজন, ভরসা কোচিং

১৩

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

১৬

কিশোরগঞ্জের জলমহলে অভিযান, বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

১৭

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

১৮

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

১৯

ফুলবাড়িয়ার বিল্লাল হোসেনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস❮পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে❮বিশ্ব ব্যর্থতা দিবস আজ❮আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন❮ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী❮প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার❮কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি❮ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার