Hasan
২০ নভেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, প্রত্যাবাসনের পাশাপাশি তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা সংকট এখন শুধু বাংলাদেশ কিংবা মিয়ানমারের সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। এই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত রোহিঙ্গা সমাবেশ ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে একটি দেশকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি একটি যুগান্তকারী রায়। এ ধরনের রায় আগে কখনো হয়নি। এই রায় প্রতিপালিত না হলে বিদ্যমান আন্তর্জাতিক বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই নিশ্চিত করতে হবে, রোহিঙ্গাদের প্রতি এমন আচরণের পুনরাবৃত্তি আর কখনো হবে না। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় বাস্তবায়নে মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করবে জাতিসংঘ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারে উদ্যোগ নেওয়া হবে।

রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, ‘আপনারা ভালো থাকবেন। আপনাদের এই সংগ্রাম শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন। পৃথিবী আপনাদের পক্ষে এসেছে, সারা দুনিয়া আপনাদের পক্ষে আছে। আপনারা অবশ্যই নিজ বাসভূমিতে ফিরে যাবেন। এই সমস্যার সমাধান যেন আমরা করতে পারি, সে জন্য সবাইকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।’

পররাষ্ট্র মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ভুলে গেলে চলবে না। নিউইয়র্কে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের দুঃখ-কষ্টের কথা স্বীকার করে নিয়েছে।

শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় এবং রোহিঙ্গাদের প্রত্যাশা ও উদ্বেগের বিষয়ে সরাসরি তাদের কথা শোনেন ড. খলিলুর রহমান।

সফরকালে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানসহ বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক আন্তর্জাতিক সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পরদিনই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বাঘের গর্জনকেও ভয় পাইনা, মাগুরায় সংস্কৃতি মন্ত্রী

১

শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

২

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

৩

হ্যাপি বার্থডে টু তারেক রহমান

৪

শিক্ষায় বিশৃঙ্খলা ছড়ালে মেরুদণ্ড ভেঙে যাবে: শফিক রেহমান

৫

প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

৬

নিজেদের তৈরি স্যাটেলাইট আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠাবে বাংলাদেশ

৭

রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে

৮

শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যেন কার্যকর ফলাফল পাওয়া যায়

৯

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৪

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৫

এমিরেটসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো গালফ জায়ান্টস

১৬

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১৭

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

১৮

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

১৯

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

২০
শিরোনামঃ