Hasan
২০ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

কিশোরগঞ্জে তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলবীর অনুসারীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী জেলা ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিয়েছেন। সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর এলাকায় মারকাজ মসজিদ-সংলগ্ন মাঠে জেলার ১০টি উপজেলার সাথীদের নিয়ে এ ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে সাদপন্থিদের এই ইজতেমা বন্ধ এবং ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজ বুধবার শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন তাবলিগের মাওলানা জুবায়েরপন্থি ও স্থানীয় আলেমরা।

বিকেলে শহরের শহীদী মসজিদ চত্বরে ‘জেলা ইমাম উলামা পরিষদ ও সর্বস্তরের তাবলিগের সাথীবৃন্দ’র ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি শফীকুর রহমান জালালাবাদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ, সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার এবং বাংলাদেশ খেলাফত মজলিস নেতা শেরজাহান মোমেনী প্রমুখ। একই দাবিতে তারা গত ৯ নভেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দিয়েছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাদপন্থিরা ইজতেমার নামে ভ্রান্ত মতবাদ প্রচার করছেন। দেওবন্দি ওলামায়ে কেরামের নেতৃত্বে সারাবিশ্বে তাবলিগ জামাতের মূল কাজ পরিচালিত হলেও মাওলানা সাদ কান্ধলবী কোরআন-হাদিসের মনগড়া ব্যাখ্যা ও শরিয়তবিরোধী বয়ান দিচ্ছেন। তাই কিশোরগঞ্জে কোনোভাবেই এই ইজতেমা হতে দেওয়া যাবে না।

সমাবেশে মাওলানা সাব্বির আহমেদ রশিদ বলেন, ‘সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি বর্তমান পরিস্থিতিতে কোনো কর্মসূচি গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেন। তবে সাদপন্থিদের ইজতেমা বন্ধ না হলে আমরা নিজেরা আলোচনা করে পরবর্তী কঠোর কর্মসূচি গ্রহণ করব।’

অন্যদিকে সাদপন্থি অংশের জেলা পর্যায়ের সাথী অধ্যাপক বোরহান উদ্দিন জানান, তারা ইজতেমার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। গতকাল বিকেল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা কারও কাছ থেকে কোনো বাধা কিংবা হুমকি দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল জানান, তাবলিগের দুই পক্ষের বিরোধ ও ইজতেমার বিষয়টি নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

১

কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

২

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ

৩

‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’

৪

ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা

৫

খালিয়াজুরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গৃহবধূ আটক | NAGORIK TV | NAGORIK TV

৬

ময়মনসিংহে পরিত্যক্ত ভবনের পেছনে ব্যাগভর্তি ৬টি ককটেল উদ্ধার

৭

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

৮

পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৯

ময়মনসিংহে ট্রেনে আগুন

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

ময়মনসিংহে সাবেক আ’লীগ-বিএনপি এমপির বাসায় অগ্নিসংযোগ

১৩

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ

১৫

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৭

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৮

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৯

ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পে রক্ষা

২০
শিরোনামঃ
❮নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ❮কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি❮নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ❮‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’❮ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা❮খালিয়াজুরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গৃহবধূ আটক | NAGORIK TV | NAGORIK TV❮ময়মনসিংহে পরিত্যক্ত ভবনের পেছনে ব্যাগভর্তি ৬টি ককটেল উদ্ধার❮বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ❮পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ❮ময়মনসিংহে ট্রেনে আগুন