Hasan
২০ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

নেত্রকোনা

জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির বাবা-মা। প্রতিবেশীদের তৎপরতায় আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় তাঁরা প্রাণে রক্ষা পান।

গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। খান তালাত মাহমুদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন তাঁর গ্রামের বাড়িতে আগুন দিয়েছিল। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

রাফি জানান, ঘটনার সময় তাঁর বাবা-মা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তাঁর বাবা-মা প্রাণে রক্ষা পান।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে খান তালাত মাহমুদ লেখেন, ‘রাত আনুমানিক তিনটায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’ পোস্টের সঙ্গে ঘটনার কয়েকটি ছবিও যুক্ত করেন তিনি।

এ বিষয়ে জানতে খান তালাত মাহমুদ রাফির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন। তাঁর বাবা মো. তরিকুল ইসলামের মুঠোফোনেও যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যরা জেগে ওঠায় দুর্বৃত্তরা আর আগুন দিতে পারেনি। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

১

কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

২

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ

৩

‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’

৪

ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা

৫

খালিয়াজুরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গৃহবধূ আটক | NAGORIK TV | NAGORIK TV

৬

ময়মনসিংহে পরিত্যক্ত ভবনের পেছনে ব্যাগভর্তি ৬টি ককটেল উদ্ধার

৭

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

৮

পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৯

ময়মনসিংহে ট্রেনে আগুন

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

ময়মনসিংহে সাবেক আ’লীগ-বিএনপি এমপির বাসায় অগ্নিসংযোগ

১৩

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ

১৫

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৭

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৮

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৯

ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পে রক্ষা

২০
শিরোনামঃ
❮নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ❮কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি❮নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ❮‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’❮ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা❮খালিয়াজুরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গৃহবধূ আটক | NAGORIK TV | NAGORIK TV❮ময়মনসিংহে পরিত্যক্ত ভবনের পেছনে ব্যাগভর্তি ৬টি ককটেল উদ্ধার❮বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ❮পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ❮ময়মনসিংহে ট্রেনে আগুন