ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা
উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
ময়মনসিংহের ফুলপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাসায় হামলা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা।
Advertisements
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে ফুলপুরের গ্রিন রোডে অবস্থিত তাঁর বাসার সামনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা বাসাটিতে হামলা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বাসার জানালার পর্দা পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ বলেন, “গভীর রাতে একদল দুর্বৃত্ত আমার বাসায় হামলা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। গোলচত্বরের পাশে গুরুত্বপূর্ণ এলাকায় আমার বাসা। সেখানে এসে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এতে যেকোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা কতটুকু ছিল,তা নিয়েও প্রশ্ন রয়েছে।”
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “রাতের আঁধারে দুর্বৃত্তরা সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয়া ও হামলার চেষ্টা করে। এতে বাড়ির জানালার পর্দা পুড়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
মন্তব্য করুন