ময়মনসিংহে সাবেক আ’লীগ-বিএনপি এমপির বাসায় অগ্নিসংযোগ
শেখ মহিউদ্দীনপ্রকাশ: ০১:৩২ পিএম , ১৯ নভেম্বর ২০২৬আপডেট: ০২:২২ পিএম , ১৯ নভেম্বর ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি
ময়মনসিংহের বিভিন্ন স্থানে সাবেক দুই সংসদ সদস্যের বাসভবন, ইউনিয়ন পরিষদ কার্যালয়, ব্যক্তিগত গাড়ি ও বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার ওসিরা।
পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
অন্যদিকে ফুলপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাসায় হামলা ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
এ ছাড়া ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়েছে। ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে ভালুকায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
চ্যানেল আই অনলাইনকে গুগল পছন্দে যুক্ত করুন!
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
মন্তব্য করুন