Hasan
২০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলা ও জেলা সদরে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন গ্রাম এবং নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আমিরুলের ছোট ভাই দুলালের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুতফর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। দুর্বৃত্তরা হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালায়।

পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ, রাজীব ও সেজান মোল্লার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমনের বাড়িতেও ভাঙচুর করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আমিরুল চেয়ারম্যানের ভাইয়ের বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ওসি জানান, সন্ধ্যার আগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নৈহাটি বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলের কিছুক্ষণ পর আমিরুলের বাড়ি ও তার ভাইয়ের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

অন্য বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিষয়ে ওসি বলেন, এসব ঘটনার খবর তাঁর কাছে আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তিনি বিষয়গুলো জানতে পেরেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে রাত আনুমানিক ৯টার দিকে নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হেলমেট পরা একদল ব্যক্তি হঠাৎ বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

১

কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

২

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ

৩

‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’

৪

ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা

৫

খালিয়াজুরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গৃহবধূ আটক | NAGORIK TV | NAGORIK TV

৬

ময়মনসিংহে পরিত্যক্ত ভবনের পেছনে ব্যাগভর্তি ৬টি ককটেল উদ্ধার

৭

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

৮

পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৯

ময়মনসিংহে ট্রেনে আগুন

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

ময়মনসিংহে সাবেক আ’লীগ-বিএনপি এমপির বাসায় অগ্নিসংযোগ

১৩

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ

১৫

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৭

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৮

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৯

ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পে রক্ষা

২০
শিরোনামঃ
❮নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ❮কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি❮নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ❮‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’❮ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা❮খালিয়াজুরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গৃহবধূ আটক | NAGORIK TV | NAGORIK TV❮ময়মনসিংহে পরিত্যক্ত ভবনের পেছনে ব্যাগভর্তি ৬টি ককটেল উদ্ধার❮বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ❮পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ❮ময়মনসিংহে ট্রেনে আগুন