Hasan
২০ নভেম্বর ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ (২০ নভেম্বর)। তারেক রহমান ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। দেশে ফেরার পর এবং প্রধান মন্ত্রী হিসেবে এটিই তার প্রথম জন্মদিন।

তারেক রহমান স্কুলে যাওয়ার বয়সে, তার বাবা-মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়েছিলেন, যা তখন একটি ইংরেজি-মাধ্যমিক স্কুল ছিল, যেখানে কেবল সেনা সদস্যদের সন্তানদের জন্য উন্মুক্ত ছিল।

তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। শিক্ষার উচ্চতর স্তরে তার যাত্রা শুরু হয় দেশের একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ থেকে।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনি প্রচার সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

২০০৭-০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ওই সময় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। পরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন শুরু করেন।

দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন তিনি। এতে নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সংস্কারের বিষয়টি গুরুত্ব পায়।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধান মন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সরকার পরিচালনায় এসে পরিবার কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে তিনি। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিঋণ মওকুফ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগও নেয়া হয়েছে। পাশাপাশি সংসদীয় জবাবদিহি নিশ্চিত করা, সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনা এবং ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

সরকারের পরিকল্পনায় রয়েছে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধান মন্ত্রী হিসেবে তারেক রহমানের জীবনযাপনেও সাদামাটা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তার গাড়িবহর সীমিত রাখা এবং চলাচলের সময় দীর্ঘক্ষণ সড়ক বন্ধ না রাখার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।

তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা। এমন একটি বাংলাদেশ, যেখানে সবার জন্য সমান সুযোগ, অধিকার ও সমৃদ্ধি নিশ্চিত হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বাঘের গর্জনকেও ভয় পাইনা, মাগুরায় সংস্কৃতি মন্ত্রী

১

শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

২

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

৩

হ্যাপি বার্থডে টু তারেক রহমান

৪

শিক্ষায় বিশৃঙ্খলা ছড়ালে মেরুদণ্ড ভেঙে যাবে: শফিক রেহমান

৫

প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

৬

নিজেদের তৈরি স্যাটেলাইট আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠাবে বাংলাদেশ

৭

রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে

৮

শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যেন কার্যকর ফলাফল পাওয়া যায়

৯

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৪

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৫

এমিরেটসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো গালফ জায়ান্টস

১৬

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১৭

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

১৮

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

১৯

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

২০
শিরোনামঃ