সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন-বিএনপি বাঘের গর্জনকেও ভয় পাইনা, আর হনুমানের ভেংচিতে ভয় পাওযার তো কোন কারন নেই। গণহত্যাকারীরা ১৭ বছর খুন, গুম, নির্যাতন করেছে। স্ত্রীর কাছ থেকে স্বামীকে আর মায়ের কাছ থেকে ছেলেকে নিয়ে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে। বিচারের নামে প্রহসনের মাধ্যমে দেয়া হয়েছে ফাঁসি। তিনি ২৪ এর মেজাজ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল, ২৪-এর ঐক্য বিনষ্ট হতে দেবো না। ২৪-এর মেজাজ নিয়ে রাজপথে থাকবে বিএনপি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োাজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী।
এছাড়া-মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামাল, মাগুরা বারের জিপি মঞ্জুরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন