Hasan
২০ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমিরেটসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো গালফ জায়ান্টস

ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে হারার পরও দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করলো গালফ জায়ান্টস। জেমস ভিন্সের বিধ্বংসী ইনিংসে ৪ উইকেটে এমআই এমিরেটসকে উড়িয়ে ট্রফির লড়াইয়ে টিকে আছে দলটি।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান করে এমিরেটস। রান তাড়া করতে নেমে ১১ বল হাতে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গালফ। ১২ ফেব্রুয়ারি রাত বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ডেজার্টের মুখোমুখি হবে গালফ।

গালফের হয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন ভিন্স। ওপেনিংয়ে নেমে তিনি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ভিন্সের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ১টি ছয়ে। এ ছাড়া ক্রিস লিন করেন ২৪ রান। এমিরেটসের হয়ে ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও রশিদ খান।

এর আগে অধিনায়ক কিয়েরন পোলার্ডের ফিফটিতে ভর করে ১৬৮ রানের লক্ষ্য দেয় এমিরেটস। ৩৫ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন পোলার্ড। এ ছাড়া মোহাম্মদ ওয়াসিম ৩১ ও নিকোলাস পুরান করেন ২৯ রান। গালফের হয়ে ডেভিড ভিসা ও ক্রিস জর্দান নেন সর্বোচ্চ ২টি করে উইকেট। দুর্দান্ত ইনিংস খেলায় ম্যাচসেরার পুরষ্কার ওঠে ভিন্সের হাতে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বাঘের গর্জনকেও ভয় পাইনা, মাগুরায় সংস্কৃতি মন্ত্রী

১

শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

২

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

৩

হ্যাপি বার্থডে টু তারেক রহমান

৪

শিক্ষায় বিশৃঙ্খলা ছড়ালে মেরুদণ্ড ভেঙে যাবে: শফিক রেহমান

৫

প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

৬

নিজেদের তৈরি স্যাটেলাইট আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠাবে বাংলাদেশ

৭

রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে

৮

শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যেন কার্যকর ফলাফল পাওয়া যায়

৯

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৪

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৫

এমিরেটসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো গালফ জায়ান্টস

১৬

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১৭

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

১৮

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

১৯

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

২০
শিরোনামঃ