Admin
১৭ জুন ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে নাইম মিয়া (২৩) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পুলিশ ৯৯৯-এ কল পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

নাইম মিয়া উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের দাওয়াদাইর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে ও গাজীপুর ভাওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে দাওয়াদাইর দাখিল মাদ্রাসা মাঠে বসে নাইম মিয়া মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তাঁকে ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্বজনেরা জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই সোহেল মিয়া বলেন, ‘পূর্বশত্রুতার জেরে একটি পক্ষ ভাইয়ের ওপর হামলা চালায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি ভাই হত্যার বিচার চাই।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, ‘নাইম মিয়ার বিরুদ্ধে পাগলা থানায় ছয়টি মামলা রয়েছে। এসব নিয়ে বিবাদীদের সঙ্গে বিরোধ ছিল। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে চোরাচালানের কম্বলসহ ৪ জন গ্রেপ্তার

নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশুর মৃত্যু

নকলায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

পিতা-মাতাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ইমাম-মোয়াজিনদের পাশে এমপি হিলালী

বারহাট্টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়া র‌্যাবের হাতে গ্রেপ্তার

গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

১০

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

১১

ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাকেই খেয়ে ফেলবেন: বিএনপির এমপি রফিকুল ইসলাম

১২

কিশোরগঞ্জবাসীর জন্য চাকরির সুযোগ, বাণিজ্য উত্তীর্ণ, পদ ৬৮

১৩

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

১৫

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

১৬

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

১৭

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

১৮

কেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

১৯

হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০
শিরোনামঃ