আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই সমবায় সমিতি গঠনের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ৮৬ ব্যাচ কল্যাণ পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রাক্-নিবন্ধন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদ। প্রশিক্ষণ প্রদান করেন ভালুকা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গফুর।
কর্মশালায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় সমবায় সমিতি গঠন, নিবন্ধন প্রক্রিয়া এবং সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ও পারস্পরিক কল্যাণের লক্ষ্যে কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং একটি টেকসই সমবায় সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন