Author
১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার বৃত্তি পেলেন ৪৫ শিক্ষার্থী

কিশোরগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৪৫ শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য।

একই অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রকল্যাণ তহবিলের উদ্বোধন করা হয়। ওই তহবিল থেকে বিভাগের দু’জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. জি এম শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য ড. মো. হাবীবুর রহমান।

প্রধান অতিথি নিজের ছাত্রজীবনে বৃত্তি পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বৃত্তির অর্থের পরিমাণের চেয়ে স্বীকৃতিটাই বড় সম্মানের। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না। শিক্ষার্থীদের মার্জিত আচরণ, শালীনতা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহারসহ মানবিক গুণাবলিও অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে আচরণ ও চলাফেরায় ইতিবাচক পরিবর্তন আসাই প্রকৃত শিক্ষার অংশ।

তিনি আরও বলেন, পরিবার ও দেশের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। সময়ের সঠিক ব্যবহার ও নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সবাইকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কৃষক, শ্রমিক, কর্মকর্তা কিংবা শিক্ষক, সব পেশার মানুষকে সমান সম্মান করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য ড. জি এম শফিউর রহমান বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় অল্প সময়ের মধ্যেই শিক্ষা ও কার্যক্রমে অগ্রগতির জানান দিচ্ছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটি ও সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ স্বীকৃতি শুধু উদযাপনের বিষয় নয়, বরং শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পাওয়া এ স্বীকৃতির মর্যাদা ধরে রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে উপ-উপাচার্য আরও বলেন, শুধু ক্যারিয়ার বা চাকরি অর্জনই জীবনের সফলতা নয়। পিতা-মাতার প্রতি দায়িত্ব পালন এবং তাদের অবদানকে সম্মান করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানের শেষে মেধাবী ও অসচ্ছল ৪৫ শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রকল্যাণ তহবিলের উদ্বোধন এবং বিভাগের দুজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৫

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৬

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৭

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৮

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৯

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি