Author
১১ সেপ্টেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাট টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক আরিফুল ইসলাম পারভেজের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ উঠেছে।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ তার পুরাতন বাসস্ট্যান্ডের হোসেন টাওয়ারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১ টার দিকে এ অভিযান পরিচলনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

তিনি জানান, ঐ শিক্ষকের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ থাকায় তার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। কলেজ গর্ভনিং বিশেষ মিটিংয়ে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

এ ঘটনা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিনসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। অভিযানে হালুয়াঘাট মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় বাসা তালাবদ্ধ থাকার কারণে তাকে মুঠোফোনে বাসায় আসতে বলা হয়। প্রথমে বাসায় আসার ব্যাপারে আশ্বস্ত করলেও পরবর্তীতে তিনি আর আসেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়।

তার শয়নকক্ষ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে উপজেলা নির্বাহি অফিসার ফয়সাল আহমেদ। এ সময় হালুয়াঘাট থানার পুলিশের একটি দল এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সাথে ছিলেন। ঐ শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবন ও কলেজে নিয়মিত পাঠদান না করার অভিযোগ ছিল।

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৫

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৬

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৭

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৮

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৯

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি