Author
১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলার বাদীকে মারধরের অভিযোগ আসামিপক্ষের বিরুদ্ধে

শেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার সকালে ৫ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার একটি গ্রামে মারধরের ঘটনাটি ঘটে।

মামলা সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছেন শিপন মিয়া ওরফে ফকির (২৩) নামের এক যুবক। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর তাকে গর্ভপাত করান শিপন মিয়া। পরে ঘটনাটি জানাজানি ওই বছরের ৩০ সেপ্টেম্বর শিপন মিয়ার বিরুদ্ধে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা করেন কিশোরীর বাবা। ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে শেরপুর জেলা সিআইডিকে তদন্তের আদেশ দেন। সিআইডি তদন্তে ধর্ষণ ও গর্ভপাতের সত্যতা পেয়ে ২০২৫ সালের ২৭ নভেম্বর ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর ট্রাইব্যুনাল শিপন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে শিপন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের কিছুদিন পর জামিনে বের হন।

মামলা ও পুলিশ সূত্রে আরও জানা যায়, মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য হলে শিপন ও তাঁর পরিবার বাদীপক্ষকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য দিতে যাওয়ার সময় মামলার বাদী ওই কিশোরীর বাবার ওপর হামলা চালায় শিপন মিয়া ও তাঁর লোকজন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় ৫ জনকে আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই কিশোরীর বাবা।

বাদীপক্ষের অভিযোগ, হাসপাতালে গিয়েও শিপনের পরিবারের সদস্যরা বাদীকে হত্যার হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৫

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৬

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৭

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৮

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৯

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি