Author
১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে অনিয়মের অভিযোগে ২ সার ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে সারের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে এক সার ডিলার ও খুরচা ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্ট ও খুরচা সার বিক্রেতাদের দোকানে এ অভিযান চালানো হয়। এসময় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক।

শেরপুর সদর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মনিটরিং করছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এর অংশ হিসেবে সদর উপজেলার শেরীব্রীজ এলাকার বিএডিসির সার ডিলার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে একই স্থানে সার ও ওষুধ বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার গাজিরখামার ইউনিয়নের মেসার্স সাথী স্টোরে একই সঙ্গে সার, খাদ্যপণ্য ও পশুখাদ্য রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু বলেন, চলতি মাসে সদর উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তবে বেশ কিছু অভিযোগ পাওয়ার পর মাঠে গিয়ে বাস্তবতা মিলেনি। তবে একই সঙ্গে সার, খাদ্যপণ্য, পশুখাদ্য বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, সার নিয়ে কৃষকদের হতাশ বা আতঙ্কিত হওয়ার কারণ নেই। সার ব্যবস্থাপনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অভিযানে শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নিলু, কৃষি সম্প্রসারণ অফিসার মো. নিজাম উদ্দীনসহ উপজেলা কৃষি বিভাগের কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৫

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৬

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৭

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৮

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৯

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি