Author
১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় অবৈধ দোকান উচ্ছেদ, বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শফিকুল ইসলাম

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজারে অবৈধভাবে নির্মাণ করা দোকানঘর উচ্ছেদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

পরে তিনি হাটখলা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাটখলা বাজার ও বিদ্যালয়টি পরিদর্শন করেন ইউএনও শফিকুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাটখলা বাজারে রাতের আঁধারে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে নির্মাণ করা দোকানঘর অপসারণ করা হয়। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের সরকারি বন্দোবস্ত নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়ার পর তা অপসারণ করা হয়েছে। ব্যবসায়ীদের সরকারি বন্দোবস্ত নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরে ইউএনও হাটখলা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি বিদ্যালয়ে সাইন্স ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেট ক্লাব ও ল্যাংগুয়েজ ক্লাব গঠন এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশনা দেন ইউএনও শফিকুল ইসলাম।

পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাজী আনোয়ারুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পাড়ার ১০টি নলকূপ নিয়ে গেছে মাদকসেবীরা

নেত্রকোনা সরকারি কলেজে ইংরেজি শিক্ষক মাত্র ‘দুজন’

৩৯ বছরের শিক্ষকতা–জীবনের শেষ দিন ‘জোৎস্না আপাকে’ ঘোড়ার গাড়িতে বিদায়

ছোট্ট আলিফকে রেখে এক মাসের ব্যবধানে না ফেরার দেশে বাবা-মা

সকালে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সন্ধ্যায় নেতার বাড়িতে ভাঙচুর

দুর্গাপুরে খাটের নিচে ৩০ বোতল ভারতীয় মদ, যুবক আটক

হোগলা পাতায় বোনা সচ্ছলতা

রাশিয়ায় চাকরির স্বপ্ন: ইউক্রেনের যুদ্ধক্ষেত্র শেষ ঠিকানা মামুনের

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো দুইজনের

কিশোরগঞ্জে গর্ভে থাকতেই চার শিশু বিক্রির অভিযোগ, তদন্তে পুলিশ

১০

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে: কৃষি ব্যাংকের চেয়ারম্যান

১১

ভাব তরঙ্গ: বাউল গানে মুখরিত ময়মনসিংহের জয়নুল উদ্যান

১২

লাল শাপলার রাজ্যে ছুটছেন প্রকৃতিপ্রেমীরা

১৩

মাদকের টাকা জোগাতে ৫ শিশু বিক্রির অভিযোগ

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ১

১৫

হাওর ভ্রমণ শেষে ফেরা হলো না আইনজীবীর

১৬

জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষণা

১৭

অতিরিক্ত শামুক আহরণে সংকটে নেত্রকোণার ডিঙ্গাপোতা হাওরের পরিবেশ

১৮

অচল দুই পা নিয়েও শেষ করেছেন অনার্স, এখন কর্মসংস্থানের অপেক্ষায় রুবেল

১৯

ময়মনসিংহে বৈঠককালে ছাত্রলীগের ৮ কর্মী গ্রেপ্তার

২০
শিরোনামঃ