Author
৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কুড়পাড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া ইসলামসহ একটি চক্র ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে দেড় হাজার করে টাকা নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বিকেলে কুড়পাড় এলাকায় টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন সাদিয়াকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

সাদিয়া ইসলাম নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি কুড়পাড় এলাকায় রোকন উদ্দিনের বাসায় ভাড়া বাসায় থাকতেন।

জানতে চাইলে পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বলেন, ‌‘মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সাদিয়া আমাকে জানায়। সে আরও তিনজনের কাছ থেকে টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলেছে। আমার কাছ থেকেও টাকা নিয়েছে। আজ বিকেলে আরেক মহিলার কাছ থেকে দেড় হাজার টাকা নিতে এলে স্থানীয় লোকজন তাকে আটক করছে। আমি এর বিচার চাই।’

সাদিয়া ইসলাম এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেন জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান

তিনি বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সাদিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে ছয় মাস ধরে বন্ধ বালিকা বিদ্যালয়, চালুর দাবি

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

নেত্রকোণায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপ ‘অরুণিমা’র উদ্বোধন

ভাইরালের নেশায় বন্যহাতি জ্বালাতন, বাড়ছে ঝুঁকি ।। শেরপুরের ঝিনাইগাতী

১০

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

১১

স্কুলে পুষ্টির বদলে পচা খাবার!

১২

পৌরসভার জমি ইউনিয়নে দেখিয়ে এক দলিলেই ২ লাখ টাকা রাজস্ব ফাঁকি

১৩

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

১৪

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

১৫

কিশোরগঞ্জে দুই হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

১৬

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় নারী হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৮

‘বিতর্কের’ মুখে ডিবি থেকে প্রত্যাহার, এবার ঈশ্বরগঞ্জের ওসি সাজ্জাদ

১৯

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

২০
শিরোনামঃ