শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের সুরক্ষায় ডিজিটাল চাইল্ড প্রটেকশন ও আর্লি ইন্টারভেনশন প্ল্যাটফর্ম ‘অরুণিমা’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এ কে এম জহুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশীদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া এবং শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া জেলা কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার এবং অন্য দুই শিক্ষার্থী ইবসার হোসেন অর্থি ও তাহিয়া তাবাসসুম তুবা।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বাল্যবিবাহ ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেন।
মন্তব্য করুন