Author
৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট ও শিশুখাদ্যসহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে শহরের লক্ষ্মীপুর ও পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইনস্পেক্টর শঙ্কর চন্দ্র পাল এবং ভৈরব থানা-পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় লক্ষ্মীপুর এলাকার মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করে খাদ্য উৎপাদনের দায়ে পঞ্চবটি এলাকার মুন্না মুম্বাই ফুড প্রোডাক্টসকেও ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম তালুকদার বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভৈরবের দুটি খাদ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ করে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।’

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্য মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব খাদ্যে ক্যানসার সৃষ্টিকারী উপাদানসহ বিভিন্ন নিষিদ্ধ রাসায়নিক থাকার ঝুঁকি থাকে। জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে ছয় মাস ধরে বন্ধ বালিকা বিদ্যালয়, চালুর দাবি

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

নেত্রকোণায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপ ‘অরুণিমা’র উদ্বোধন

ভাইরালের নেশায় বন্যহাতি জ্বালাতন, বাড়ছে ঝুঁকি ।। শেরপুরের ঝিনাইগাতী

১০

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

১১

স্কুলে পুষ্টির বদলে পচা খাবার!

১২

পৌরসভার জমি ইউনিয়নে দেখিয়ে এক দলিলেই ২ লাখ টাকা রাজস্ব ফাঁকি

১৩

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

১৪

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

১৫

কিশোরগঞ্জে দুই হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

১৬

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় নারী হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৮

‘বিতর্কের’ মুখে ডিবি থেকে প্রত্যাহার, এবার ঈশ্বরগঞ্জের ওসি সাজ্জাদ

১৯

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

২০
শিরোনামঃ