Author
৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নেত্রকোনা জেলার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবকসহ ৪৯ সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাক্ষাতকালে ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের ভালোভাবে পড়ালেখা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে কলমাকান্দা তথা দেশের জন্য গৌরব বয়ে আনতে হবে। দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর। তাই নিজ সন্তানের মতো স্নেহ-মমতা দিয়ে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে আসার জন্য বিদ্যালয়ের শিক্ষক, কর্তৃপক্ষ ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে।

সফরকালে প্রতিনিধি দলটি জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম অবলোকন করে এবং সাউথ প্লাজা, নর্থ প্লাজা, সংসদ লাইব্রেরিসহ জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে ছয় মাস ধরে বন্ধ বালিকা বিদ্যালয়, চালুর দাবি

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

নেত্রকোণায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপ ‘অরুণিমা’র উদ্বোধন

ভাইরালের নেশায় বন্যহাতি জ্বালাতন, বাড়ছে ঝুঁকি ।। শেরপুরের ঝিনাইগাতী

১০

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

১১

স্কুলে পুষ্টির বদলে পচা খাবার!

১২

পৌরসভার জমি ইউনিয়নে দেখিয়ে এক দলিলেই ২ লাখ টাকা রাজস্ব ফাঁকি

১৩

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

১৪

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

১৫

কিশোরগঞ্জে দুই হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

১৬

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় নারী হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৮

‘বিতর্কের’ মুখে ডিবি থেকে প্রত্যাহার, এবার ঈশ্বরগঞ্জের ওসি সাজ্জাদ

১৯

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

২০
শিরোনামঃ