Author
৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গণেশ চন্দ্র সরকার (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক শামছু শেখ (৫২) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হোগলা-পূর্বধলা সড়কের হোগলা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গণেশ চন্দ্র সরকার উপজেলার হোগলা ইউনিয়নের সোহাগীডহর গ্রামের নিখিল চন্দ্র সরকারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আহত শামছু শেখ একই এলাকার জামিরাকান্দা গ্রামের জালাল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে গণেশ চন্দ্র সরকার মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে হোগলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গণেশ চন্দ্র সরকারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শামছু শেখকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহটি শেষকৃত্যের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে ছয় মাস ধরে বন্ধ বালিকা বিদ্যালয়, চালুর দাবি

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

নেত্রকোণায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপ ‘অরুণিমা’র উদ্বোধন

ভাইরালের নেশায় বন্যহাতি জ্বালাতন, বাড়ছে ঝুঁকি ।। শেরপুরের ঝিনাইগাতী

১০

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

১১

স্কুলে পুষ্টির বদলে পচা খাবার!

১২

পৌরসভার জমি ইউনিয়নে দেখিয়ে এক দলিলেই ২ লাখ টাকা রাজস্ব ফাঁকি

১৩

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

১৪

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

১৫

কিশোরগঞ্জে দুই হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

১৬

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় নারী হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৮

‘বিতর্কের’ মুখে ডিবি থেকে প্রত্যাহার, এবার ঈশ্বরগঞ্জের ওসি সাজ্জাদ

১৯

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

২০
শিরোনামঃ