Author
৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

 ময়মনসিংহের আকুয়া বাইপাস হাটে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মেশানো প্রায় ৬০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরীর বাইপাস মৎস্য হাটে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযানে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, চিংড়ি মাছে জেলি মেশালে মাছের আকার ও ওজন কৃত্রিমভাবে বাড়ানো যায়। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি জেলিযুক্ত মাছ খেলে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। এ কারণে জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান শেষে জেলি মেশানো প্রায় ৬০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়। এসময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা (সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অতিঃ দাঃ) নাহিদা পারভীন খানম ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, জেলি দেওয়া চিংড়ি মাছ বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য সম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও আরও জানান- জনস্বার্থে খাদ্যে ভেজালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে ছয় মাস ধরে বন্ধ বালিকা বিদ্যালয়, চালুর দাবি

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

নেত্রকোণায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপ ‘অরুণিমা’র উদ্বোধন

ভাইরালের নেশায় বন্যহাতি জ্বালাতন, বাড়ছে ঝুঁকি ।। শেরপুরের ঝিনাইগাতী

১০

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

১১

স্কুলে পুষ্টির বদলে পচা খাবার!

১২

পৌরসভার জমি ইউনিয়নে দেখিয়ে এক দলিলেই ২ লাখ টাকা রাজস্ব ফাঁকি

১৩

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

১৪

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

১৫

কিশোরগঞ্জে দুই হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

১৬

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় নারী হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৮

‘বিতর্কের’ মুখে ডিবি থেকে প্রত্যাহার, এবার ঈশ্বরগঞ্জের ওসি সাজ্জাদ

১৯

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

২০
শিরোনামঃ