Editor
২৭ অক্টোবর ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষিকাজ ছেড়ে জুয়ায় মত্ত শ্রমিক, বিপাকে কৃষক

কৃষিকাজ ছেড়ে জুয়ায় মত্ত শ্রমিক, বিপাকে কৃষক

ময়মনসিংহে কৃষিকাজে দেখা দিয়েছে শ্রমিক সংকট। তবে এর পেছনে রয়েছে অপ্রত্যাশিত এক কারণ—জুয়া। কৃষিশ্রমিকরা জুয়ায় আসক্ত হচ্ছেন। কৃষিকাজে সময় না দিয়ে তারা মত্ত থাকছেন জুয়ায়। ফলে মাঠে উৎপাদিত বিভিন্ন ফসল ঘরে তোলার মৌসুম শুরু হলেও অনেক কৃষকই সময়মতো শ্রমিক পাচ্ছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, তরুণ ও মধ্যবয়সী শ্রমজীবী মানুষের একটি অংশ জুয়ায় ঝুঁকে পড়েছে। গ্রামের অনেক তরুণ-যুবক সারাদিন জুয়ায় মেতে থাকায় কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলছেন। এতে চাষাবাদে বিঘ্ন ঘটছে, বাড়ছে খরচ। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। জুয়ার কারণে শুধু কৃষিকাজই নয়, পরিবারেও দেখা দিচ্ছে অশান্তি। অনেক দিনমজুরের পরিবারে আয় বন্ধ হয়ে গেছে। যুবকদের একটি অংশ জুয়ায় হেরে মাদক, চুরি, এমনকী ঋণের দায়ে গ্রাম ছাড়তেও বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জুয়া এখন শুধু তাসে সীমাবদ্ধ নয়, স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন গেম বা অ্যাপেও অনেকে জড়িয়ে পড়ছেন ভার্চুয়াল জুয়ায়। ‌‘লুডু’ বা ‘স্পিন গেম’র আড়ালে গোপনে টাকার লেনদেন হচ্ছে। আর জুয়ায় আসক্ত বড় একটি অংশ কৃষিশ্রমিক। দ্রুত ভাগ্য বদলের আশায় এসব শ্রমিকরা কৃষিকাজের তুলনায় সময় দিচ্ছেন জুয়ায়। ফলে দেখা দিয়েছে কৃষিশ্রমিক সংকট। দিনমজুর না পেয়ে কৃষকরা বাধ্য হয়ে জমি ফেলে রাখছেন বা বিকল্প খরচে যন্ত্র ভাড়া করছেন। এতে খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুণ। অনেকে সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না।

কৃষিকাজ ছেড়ে জুয়ায় মত্ত শ্রমিক, বিপাকে কৃষক

জেলার রাজিবপুর ইউনিয়নের উমানাথপুর গ্রামের কৃষক মঞ্জুরুল হক বলেন, ‍‍“এই ইউনিয়নের চরাঞ্চলের কয়েকটি গ্রামে বিপুল পরিমাণ শীতকালীন সবজি চাষাবাদ হচ্ছে। এজন্য প্রচুর শ্রমিক প্রয়োজন। তবে এখন আর আগের মতো শ্রমিক পাওয়া যায় না। আগে যারা দিনে ৪০০-৫০০ টাকা মজুরি নিয়ে কাজ করতো, এখন তারা বলে— ‘দুই ঘণ্টা তাস খেলে ১০০০ টাকা জিতি, তাহলে মাঠে কাজ করার কী দরকার আছে!’ কেউ আর মাঠে আসতে চায় না।”

তিনি বলেন, ‘আগে একটা ডাকে ১০-১২ জন ছেলে জমিতে কাজ করতে চলে আসতো। এখন ঘণ্টার পর ঘণ্টা ডাকলেও কেউ আসে না। পরে শোনা যায়, মোবাইলে গেম খেলছে। কৃষিকাজের মৌসুম চলছে, অথচ মাঠে নেই পর্যাপ্ত শ্রমিক। শ্রমের বদলে তাস ও মোবাইল স্ক্রিনে অনেক শ্রমিকের ডুবে থাকার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি