Author
৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

ধর্মীয় উসকানির মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, কে কাকে কী নামে ডাকলো, সেটা বড় কথা নয়। আমি আল্লাহকে ডাকি, তিনি ভগবানকে ডাকেন, কেউ শ্রীকৃষ্ণকে ডাকেন। কিন্তু ধর্মের মূল বক্তব্য একই—মানবতার পক্ষে কাজ করা, মানুষের ভালো করা এবং প্রতিবেশীর খোঁজ নেওয়া। ধর্মের সেই আহ্বান আমরা মেনে চললে আমাদের মধ্যে দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। সমাজ সুন্দর থাকবে।

তিনি বলেন, ধর্মের মূল বাণী কী? মানবতার পক্ষে, জনগণের পক্ষে। কোনো ধর্মেই খারাপ কিছু লেখা নেই। তাহলে সমাজে দ্বন্দ্ব বা ভেদাভেদ থাকবে না। আমিও সমাজের একজন, আপনিও একজন—এটা আমাদের ভাবতে হবে।

গৌরীপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, গৌরীপুরে সম্প্রীতি ভালো আছে, সেটা আমরা বজায় রাখব। কোনো রকম ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

গোবিন্দ জিউর মন্দির কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের গৌরীপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার। সঞ্চালনা করেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি শ্যামল বসাক, সাধারণ সম্পাদক রাজিব সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর শাখার সদস্যসচিব অমল চন্দ্র দাসসহ অন্যরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ