Author
৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

দুর্গাপুর প্রতিনিধি: মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বাকলজোড়া ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬। সংবর্ধনায় শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টের পাশাপাশি গাছের চারাও উপহার দেওয়া হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, জেএসসি বৃত্তিপ্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত মোট ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে প্রত্যেক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও গাছের চারা তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। একই সঙ্গে সন্তানদের এমন স্বীকৃতিতে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলজোড়া ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি মো. সোহরাব হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।

এ সময় সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল, প্রধান পৃষ্ঠপোষক এস এম সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার এবং সম্মানিত সদস্য শাহিদ বেগ, দিলীপ ঘোষ, নাজমা আক্তার, রিপন, শরিফ ও শাহিন তালুকদারসহ সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকৈরগড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক স্বপন সান্যাল, গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুল কাদের, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, নির্বাহী সদস্য খলিলুর রহমান ও সাংবাদিক সজিম শাহীন।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমকে জানান, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি পরিবার ও শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় উৎসাহিত করতে পারে বলে তারা মনে করেন।

বক্তারা আরও বলেন, একটি গাছ সময়ের সঙ্গে বেড়ে উঠে মানুষের উপকারে আসে। একইভাবে আজকের কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তাই সম্মাননা ক্রেস্টের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার উদ্যোগটি শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তাও বহন করছে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলার সীমান্তে ৮ মাসে প্রায় ১১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ, উপজেলা ছাত্রদলের সভাপতি বহিস্কার

ময়মনসিংহে বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ি আটক

ময়মনসিংহে শেকড়ের সংস্কৃতির আলো ছড়াচ্ছে ‘ভাব তরঙ্গ’

কলমাকান্দায় বিদ্যালয়ের ছাদ ধসে আতঙ্ক

মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধে কৃষক পরিবার ‘একঘরে’

খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবক আটক

কেন্দুয়ায় নিখোঁজের ৫ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

দুর্গাপুরে প্রথমবার মহিলা দলের কর্মী সমাবেশ

১০

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

১১

চুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকার

১২

ত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী

১৪

নান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

১৫

ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদ

১৬

স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

১৭

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

১৮

খেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে —-ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি

১৯

পূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

২০
শিরোনামঃ