Author
১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় গায়ে পেট্টল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন(৩৫) নামের এক যুবককে রাতের বেলায় গায়ে পেট্টল ছিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়াগেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের মৃত্যু হয়। এর আগে বুধবার রাত ১০ টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে পেট্টল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

নিহত ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তিনি বেকারদের কর্মসংস্থান দাবীতে আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়া গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ময়মনসিংহ-৫ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে নিজ বাসা থেকে বের হলে দৃর্বৃত্তরা পেছন থেকে তার শরীরে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফরহাদ হোসেনের চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লরক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিংসাধীন অবস্থায় ফরহাদ হোসেসের মৃত্যু হয়।

নিহতের পিতা আব্দুস সাত্তার জানান, রাতে বেলা বাস থেকে বের হলে অজ্ঞাত মুখোশ পড়া দুইজন লোক তাকে ঝাপটে ধরে গায়ে পেট্টল ডেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যা। তার ছেলে মাদকের বিরুদ্ধে নানা কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। কিছুদিন আগে মুক্তাগাছা ভূমি অফিস থেকে বস্তা ভরে কাগজপত্র চুরি হচ্ছি সেখানেও সে বাধাঁ দেয়। সেটির একটি ভিডিও সে প্রকাশ করেছি। এসব বিভিন্ন ঘটনা নিয়ে কিছু লোকের সাথে ফরহাদের বিরোধ ছিল। তারা এই ঘটনা ঘটাতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

মুক্তাগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, কেন বা কি কারণে আগুনে পুড়িয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে। মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৫

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৬

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৭

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৮

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৯

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি