১৯ সেপ্টেম্বর ২০২৪, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ-পূর্ব এশিয়ার ৬০ লাখ শিশু ইয়াগি দুর্যোগে ক্ষতিগ্রস্ত : ইউনিসেফ

জাতিসংঘ বুধবার বলেছে, টাইফুন ইয়াগি সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে প্রায় ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে টাইফুন ইয়াগি ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস মিয়ানমারে শক্তিশালী বাতাস ও মুষলধারে বৃষ্টি নিয়ে অঞ্চল জুড়ে প্রবাহিত হয়। ব্যাংকক থেকে এএফপি এ কথা জানায়।
থাইল্যান্ড বুধবার আরও তিন জনের মৃত্যুর খবর জানিয়েছে। এতে করে রাজ্যের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। এই অঞ্চল জুড়ে এখন হতাহতের সংখ্যা মোট ৫৩৭ জন।
জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, বিশুদ্ধ পানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য ও আশ্রয়ের অভাবে ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জুন কুনুগি বলেছেন, ‘টাইফুন ইয়াগির সবচেয়ে বিধ্বংসী পরিণতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ শিশু ও পরিবারগুলো।
ইউনিসেফ জানিয়েছে, ভিয়েতনামে, নিরাপদ পানীয় জল ও স্যানিটেশনের অভাবে প্রায় ৩০ লাখ মানুষ রোগের ঝুঁকির মুখোমুখি হচ্ছে।
মিয়ানমারে বন্যার কারণে প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। দেশটিতে সামরিক বাহিনী ও সামরিক শাসন বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। ইয়াগির প্রভাব তাদের দুর্দশা আরো বাড়িয়ে দিয়েছে।
ইউনিসেফ বলেছে, ইয়োগি মিয়ানমারে ইতোমধ্যেই মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটিয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে গভীর সংকটে ঠেলে দিয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ঘরের ভেতর থেকে টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

১

মাস্ক পরে ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, পাঁচ চিকিৎসক অনুপস্থিত

২

নেত্রকোণায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

৩

মদনে কলাগাছিয়া খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

৪

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সৈকত করতে চান পর্যটনমন্ত্রী

৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

৬

মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

৭

ভারত-বাংলাদেশ সম্পর্ক হাত মেলানোর অপেক্ষায়

৮

দেশের ১৮ দ্রুততম মানবী শিরিন আক্তার

৯

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

১০

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

১১

সরাইল থানায় ওসির সাথে ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপির বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি

১২

রোগীদের শতভাগ সরকারি সেবাসহ ১৫১ শয্যা হাসপাতাল করার আশ্বাস

১৩

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়

১৪

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮

১৫

সাংবাদিক আলিফ হত্যারহস্য ৭ দিনেও উদ্‌ঘাটন হয়নি, গ্রেপ্তার দুই তরুণ

১৬

বিল নিয়ে সমঝোতার পরও কাটেনি দুই নেতার বিরোধ, অস্বস্তিতে অষ্টগ্রাম বিএনপি

১৭

গৌরীপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন

১৮

বর্জ্যে মিলছে ময়মনসিংহ মেডিকেলের ব্যবহারযোগ্য চিকিৎসা সামগ্রী

১৯

নালিতাবাড়ীতে তিন মাংস বিক্রেতাকে জরিমানা

২০
শিরোনামঃ