Author
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

শেরপুর সংবাদদাতা : শেরপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কসবা বারেকপাড়া মহল্লার মো. মহসিন আলীর ছেলে মো. মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মনকান্দা গ্রামের আলমাস মিয়ার ছেলে মো. এনামুল হক (৫৮), মীরগঞ্জ মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্লাপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে মো. সজিব মিয়া (২৬), মীরগঞ্জ মহল্লার মৃত জামানের ছেলে মো. মারুফ (২২), সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯)।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন স্থানে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ড এবং শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে আসছিলেন।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তবে পুলিশের এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদন

বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিং

নেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগ

ফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটক

কলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালক

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী

১০

শয্যাশায়ী স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ আমাকে খাবার দাও’

১১

গবেষণার ধারাকে সমৃদ্ধ করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ

১২

শেরপুরে বক শিকারের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড

১৩

এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত: পর্যটনমন্ত্রী

১৪

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

১৫

শেরপুরের গারো পাহাড়ে হাতি অধ্যুষিত এলাকাকে অভয়ারণ্য ঘোষণার উদ্যোগে সেমিনার

১৬

ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক

১৭

অষ্টগ্রামে পশু হাসপাতালে ডাক্তার শূন্য, অভিযোগ এলাকাবাসীর

১৮

কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে যুবককে হত্যার অভিযোগে বড় ভাই আটক

২০
শিরোনামঃ
৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদনবিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রীকুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিংনেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটককলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালকগৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দমাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়েরচীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী