Author
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর দুটি সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নেওয়া এ প্রকল্পের অগ্রগতি দেখতে প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর প্রস্তাবিত দুটি সেতুর স্থান ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীর বর্তমান অবস্থা, বিদ্যমান যোগাযোগব্যবস্থা, সেতু নির্মাণের সম্ভাব্য স্থান ও সংযোগ সড়কসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার বলেন, মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর প্রস্তাবিত সেতু দুটির স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেতু দুটি নির্মাণ হলে সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি সীমান্ত সড়কের উন্নয়নেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরেজমিনে পাওয়া তথ্য ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় চারটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্পটি একনেকেও অনুমোদন পেয়েছে। আজ প্রকল্প পরিচালক মাসুম সারওয়ারসহ তার টিম কলমাকান্দার প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করেছেন। প্রকল্পের মাঠপর্যায়ের বাস্তবতা ও প্রয়োজনীয় বিষয়গুলো তারা সরেজমিনে দেখেছেন। আশা করছি, অনতিবিলম্বে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং পর্যায়ক্রমে সেতু নির্মাণের কাজ এগিয়ে যাবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষ এসব নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সেতুগুলো নির্মিত হলে দুই উপজেলার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহণ, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

ডেপুটি স্পিকার বলেন, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে। কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দল-মতের ঊর্ধ্বে ওঠে উন্নয়নমূলক কাজে সবার সহযোগিতা কামনা করছি।

জানা গেছে, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় মোট চারটি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কলমাকান্দার মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর দুটি সেতু রয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গণেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪২৭ কোটি ৩৬ লাখ টাকা এবং মহাদেও নদীর ওপর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৫৪ কোটি ৪৪ লাখ টাকা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কেনায় অনিয়মের সংবাদ, সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

বিএনপির মঞ্চে অগ্নিসংযোগ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পদত্যাগী নেতা আটক

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপকেয়ার

পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় : বিভাগীয় কমিশনার

নেত্রকোনা শহীদ মিনারে প্রবেশ পথে অবৈধ দোকান ঘর ভাঙ্গার উদ্যোগ নিলেন ডাঃ মোঃ আনোয়ারুল হক এম পি

পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে একজনের মৃত্যু

মিড-ডে মিলে পচা রুটি, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

১০

গফরগাঁওয়ে যুবককে শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাতে হত্যার অভিযোগ

১১

ভিড়ের মধ্যে হাতকড়াসহ পালিয়ে গেলেন আওয়ামী লীগ নেতা

১২

ওএমএসের চাল-আটা বিক্রিতে অনিয়ম

১৩

ময়মনসিংহে ৪ টন নকল সার জব্দ

১৪

ময়মনসিংহে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

১৬

গরুর গাছের চারা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

১৭

কোলে স্ত্রী, চোখে পানি— দারিদ্র্যের সংসারে ৭০ বছরের ভালোবাসা

১৮

হাসপাতাল চত্বরে গোয়ালঘর: গোমূত্র-গোবরের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

২০
শিরোনামঃ
ধান কেনায় অনিয়মের সংবাদ, সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগালবিএনপির মঞ্চে অগ্নিসংযোগ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পদত্যাগী নেতা আটকশেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসিবজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপকেয়ারপদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় : বিভাগীয় কমিশনারনেত্রকোনা শহীদ মিনারে প্রবেশ পথে অবৈধ দোকান ঘর ভাঙ্গার উদ্যোগ নিলেন ডাঃ মোঃ আনোয়ারুল হক এম পিপেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে একজনের মৃত্যুমিড-ডে মিলে পচা রুটি, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভপুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতাঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ